Sylhet Today 24 PRINT

কৃত্তিকার হত্যাকারীদের শাস্তির দাবিতে সিকৃবি বন্ধুসভার মানববন্ধন

সিকৃবি প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৮

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার ধর্ষক খুনিদের শাস্তির দাবি জানিয়ে ও সারাদেশে ধর্ষণ বন্ধের দাবিতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

মঙ্গলবার (৭ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।

মৌন প্রতিবাদের মাধ্যমে তারা কৃত্তিকা ত্রিপুরার ধর্ষক খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন এবং সারাদেশে ধর্ষণ বন্ধে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.