শাবি প্রতিনিধি | ০৫ জুলাই, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় ও সংগঠনের সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি ড. আমিনুল হক ভূইয়া মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের মঙ্গল কামনা করেন। পাশাপাশি কর্মচারী ইউনিয়নের পাশে থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এছাড়াও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, রেজিষ্ট্রার ইশফাকুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক আক্তারুল ইসলাম, সহকারী প্রক্টর শাকিল ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।