Sylhet Today 24 PRINT

শামসুর রহমান বৃত্তি পরীক্ষার আবেদনপত্র আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৫

সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্যে শামসুর রহমান বৃত্তি পরীক্ষার আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামি ২৩ অক্টোবর ২০১৫ শুক্রবার ইংরেজী ও গণিত বিষয়ে (১০০+১০০=২০০ নম্বর) শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময় প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে। 

৩০ জুলাই ২০১৫ এর মধ্যে নাম, পিতা-মাতার নাম, বিদ্যালয়ের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, সাদা কাগজে লিখে আবেদনপত্র ফি জিবলু রহমান, সঞ্চয়ী হিসাব নং-৩৪৮৬১০১৬৪১১৭, স্টেডিয়াম শাখা, পূবালী ব্যাংক লিমিটেড (যে কোন শাখার অনলাইনে) জমা দিয়ে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে বা সরাসরি ব্যাংকের রশিদ সহ আবেদনপত্র শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (ফোন:০৮২১-৭২৮০৯৭)-এ ঠিকানায় প্রেরণ বা জমা দিতে হবে।

৫ম শ্রেণীর আবেদনপত্র ফি ১০০ টাকা এবং রেজিঃ ডাকযোগে প্রবেশপত্র পেতে ২০ টাকা (১২০ টাকা)। ৮ম শ্রেণীর আবেদনপত্র ফি ১৫০ টাকা এবং রেজিঃ ডাকযোগে প্রবেশপত্র পেতে ২০ টাকা (১৭০ টাকা)।

ডাকেযোগে চিঠি যাওয়ার মতো পূর্ণাঙ্গ ঠিকানা আলাদাভাবে লিখে দিতে হবে। বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে প্রথম গ্রেডে ১০ জন, দ্বিতীয় গ্রেডে ১০ জন এবং তৃতীয় গ্রেডে ১০ জনকে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হবে।

যে সকল বিদ্যালয় থেকে কমপক্ষে ৫জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটাভিত্তিক ১টি এবং যে সকল বিদ্যালয় থেকে ১০ জন বা তার অধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটাভিত্তিক ২টি (সাধারণ গ্রেড) বৃত্তি প্রদান করা হবে।

৮ম শ্রেণীর ক্ষেত্রে প্রথম গ্রেডে ৭ জন, দ্বিতীয় গ্রেডে ৭ জন এবং তৃতীয় গ্রেডে ৭ জনকে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হবে। ৩০ জুলাইয়ের পর যারা আবেদনপত্র জমা দিবে তারা কোটাভিত্তিক (সাধারণ গ্রেড) বৃত্তি লাভের সুযোগ পাবে না। কোন আবেদনপত্র ফি-বিহীন জমা দেওয়া বা আবেদনপত্র ফি কম দেয়া যাবে না বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.