শাবি প্রতিনিধি | ০৭ জুলাই, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে পাঁচটা থেকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এই আলোচনা সভা শুরু হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. নাসির উদ্দিন খান।
এছাড়া অন্যান্যদের মাঝে শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহবায়ক আখতারুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, সহকারী প্রক্টর সামিউল ইসলাম ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন ।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ, সহ সভাপতি অঞ্জন রায়, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক সুপ্রাজিত চৌধুরী।