Sylhet Today 24 PRINT

শাবিতে বিজনেস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘লুকা নাইন্টিন’

শাবি প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজনেস ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে গোল্ডেন শ্যুটারকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লুকা নাইন্টিন।

পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহযোগী  অধ্যাপক ড. মো. শাহীদুল হক, সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান প্রমুখ।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে লুকা নাইন্টিন এর শাহাবুদ্দিন শাহাব, সর্বোচ্চ গোলদাতা মাঝহার জুবায়েদ, ম্যান অব দ্য ম্যাচ আশিষ মারান্ডি নির্বাচিত হন।

ব্যবসায় প্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের আয়োজনে বিভাগের ১৬ তম ব্যাচ থেকে ২০ তম ব্যাচ মোট পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ১৯ তম ব্যাচের টিম লুকা নাইন্টিন ও ২০ তম ব্যাচের টিম গোল্ডেন শ্যুটার মুখোমুখি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.