Sylhet Today 24 PRINT

২৭ সেপ্টেম্বর বিশ্ব ট্যুরিজম দিবসে লিডিং ইউনিভার্সিটিতে র‍্যালি ও সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

বিশ্ব ট্যুরিজম দিবস-২০১৮ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের তত্ত্বাবধানে র‍্যালি ও ‘রোল অব ট্যুরিজম ইন দ্য ডেভেলপমেন্ট অব কমিউনিটি এন্ড কালচার ইন সিলেট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় র‌্যালি এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং মূল বক্তা (কী-নোট স্পিকার) হিসেবে উপস্থিত থাকবেন আর্কিটেকচার বিভাগের অধ্যাপক স্থপতি সৈয়দা জেরিনা হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.