Sylhet Today 24 PRINT

শাবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাক্ষাত

শাবি প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে সিলেটে নিয়োগপ্রাপ্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি সৌজন্য সাক্ষাত করেছেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত হয়। এসময় উপাচার্য এল. কৃষ্ণমূর্তিকে ফুল দিয়ে বরণ করে নেন।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থানের বিষয়টি কৃষ্ণমূর্তির কাছে তুলে ধরেন উপাচার্য। ভারতীয় শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও তাকে অবহিত করেন। বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও গবেষণা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.