Sylhet Today 24 PRINT

এসআইইউতে স্প্রিং সেশনের সান্ধ্যকালীন এমবিএ ফাইনাল পরীক্ষা শুরু শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০১৮ সেশনের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ফাইনাল পরীক্ষা ৫ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা উপলক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ইতিমধ্যে সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ প্রোগ্রামের সকল সেমিস্টারের পরীক্ষা পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে।

পরীক্ষায় শিক্ষার্থীদেরকে যথা সময়ে অংশগ্রহণ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.