Sylhet Today 24 PRINT

ঢাবি ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা দিতে হবে

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্নবিদ্ধ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সাড়ে ১৮ হাজার শিক্ষার্থীকে নতুন করে পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় বিষয়টি নিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত হয় জানান তিনি।

উপাচার্য বলেন, গত ১২ অক্টোবর নেওয়া ভর্তি পরীক্ষায় যে ১৮ হাজার ৪৬৪ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল, কেবল তাদের নিয়েই নতুন করে এই পরীক্ষা হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.