প্রেস বিজ্ঞপ্তি | ২৬ অক্টোবর, ২০১৮
সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ২২তম সভা বিশ^বিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
সভায় স্প্রীং-২০১৮ সেমিস্টারে উত্তির্ণ শিক্ষার্থীদের ফলাফল অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য, সিন্ডিকেট মনোনীত সদস্য, বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
সভার শুরুতে লিডিং ইউনিভার্সিটির স্থপতি বিভাগের উপদেষ্টা একাডেমিক কাউন্সিলের সদস্য স্থপতি অধ্যাপক মো. মুস্তাক আহমেদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।