Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৮

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয়-২০১৮ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণসহ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-০১ এ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

১৬ ডিসেম্বর রোববার সকাল ১০টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির গ্যালারি-০১ এ এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.