Sylhet Today 24 PRINT

এনামূল হক সরদার ও রাজিয়া সুলতানা চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন

ডেস্ক রিপোর্ট |  ২৬ জুলাই, ২০১৫

মো. এনামূল হক সরদার ও রাজিয়া সুলতানা চৌধুরী দম্পতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এনামূল হক সরদার ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে ‘বিলুপ্ত প্রায় আদিবাসী পাত্র সম্প্রদায়, সমাজ, সংস্কৃতি ও ভাষা’ বিষয়ে গবেষণা করেন। তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে প্রফেসর এমেরিটাস ড. তপোধীর ভট্টাচার্য’র অধীনে বিলুপ্তপ্রায় পাত্র সম্প্রদায় নিয়ে গবেষণা করেন।

উল্লেখ্য এনামূল হক সরদার ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের পাশাপাশি সিলেট শাহজালাল সিটি কলেজ, পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ, শাহজালাল সিটি কারিগরি কলেজের প্রতিষ্ঠাতার পাশাপাশি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

রাজিয়া সুলতানা চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে BIONOMICS AND CONTROL OF TEA MOSQUITO BUG, HELOPELTIS THEIVORA WATERHOUSE বিষয়ে প্রফেসর ড. সাদিয়া আহমদ এর তত্ত্বাবধানে গবেষণা করেন। যুগ্ম তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট শ্রীমঙ্গল’র পরিচালক ড. মাইন উদ্দিন আহমদ।

রাজিয়া সুলতানা চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.