Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা

শাবি সংবাদদাতা |  ২৭ জুলাই, ২০১৫

আত্মহত্যার চেষ্টা চালানো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ব্লেড দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করে সে। বর্তমানে সে হাসপাতালের তৃতীয় তলার ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

জানা যায়, আত্মহত্যার চেষ্টাকারী ছাত্র তার বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল, কিন্তু কোন ধরনের সাড়া না পাওয়ায় সে আত্মহত্যা করতে চেষ্টা চালায়।

অবস্থা বেগতিক দেখে রক্তাক্ত অবস্থায় সহপঠিরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং সেখান থেকে পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আবু তালহা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী জানান, এটা প্রেমঘটিত বিষয়। তালহার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.