Sylhet Today 24 PRINT

রাবিতে তিন দোকানিকে জরিমানা

রাবি প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ভেজালযুক্ত পণ্য রাখার দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, ‘স্টেশন বাজারের তিন দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৮ নং ধারা অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বটতলা হোটেলে মোটা লবণ ব্যবহার ও খাবারের মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, জীবন ভ্যারাইটিজ দোকানে মেয়াদোত্তীর্ণ হলুদ ও জুস রাখার দায়ে ৫ হাজার টাকা এবং হাসান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ন ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.