Sylhet Today 24 PRINT

১১ মার্চ ডাকসু নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ডাকসুর গঠনতন্ত্র ৮ (ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার (২৩ জানুয়ারি) নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন বিষয়ে পৃথক সভা করে। সভায় বিভিন্ন হলের প্রভোস্ট, উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ঢাবি উপাচার্য ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।আ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.