Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী শোভাযাত্রা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জানুয়ারী, ২০১৯

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৬ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় সিলেট নগরীর মধুবন ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি চৌহাট্টা পয়েন্ট ঘুরে রিকাবী বাজার পয়েন্ট হয়ে পুনরায় মধুবন মার্কেট ভবনের সামনে এসে শেষ হয়।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে র‍্যালিতে ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত ১ থেকে ৩৯তম ব্যাচের ছয় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন ধরণের ব্যানার, ফেস্টুন এবং নানা ধরণের বাদ্যযন্ত্র সহকারে র‍্যালিতে যোগ দেন।  

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খান, ভারপ্রাপ্ত প্রক্টর মো রাশেদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর  হোসাইনসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠান এবং বিকালে কালচারাল সেশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.