Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ জানুয়ারী, ২০১৯

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার জনাব বনমালী ভৌমিক উপস্থিত ছিলেন।

পুনর্মিলনীতে ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত ১ থেকে ৩৯তম ব্যাচের ছয় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুনর্মিলনীর মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি এবং সমাজকে আরও সুসংঘটিত করে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, "পারস্পরিক সম্পর্ক ধরে রাখতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। লিডিং ইউনিভার্সিটি যে স্বতন্ত্র অবস্থানে এবং নিজস্ব পরিমণ্ডলে এসে দাঁড়িয়েছে তাতে  প্রাক্তন শিক্ষার্থীদের (এ্যালামনাই) ভূমিকা স্মরণীয়। সিলেটের উচ্চশিক্ষা বিস্তারে রাগীব আলীর অনুপ্রেরণায় সুন্দর এই স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত লিডিং ইউনিভার্সিটি আজ তার প্রতিষ্ঠিত অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।"

তিনি আরো বলেন, "শিক্ষার ধারাবাহিক উন্নয়নে আউটকাম বেইজড পাঠ্যক্রম (কারিকুলাম) চালু হয়েছে। রাগীব আলী গবেষণা পুরস্কারসহ (এওয়ার্ড ) এ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প অব্যাহত আছে।"

তিনি এসব কার্যক্রমে এ্যালামনাইদেরকে সম্পৃক্ত করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন। তিনি এ অনুষ্ঠানের আয়োজন এবং ২৫ তারিখের পুনর্মিলনী শোভাযাত্রাকে সফল করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এ্যালামনাইদেরকে সবসমই লিডিং ইউনিভার্সিটিতে স্বাগত জানান।

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার জনাব বনমালী ভৌমিক বলেন, "দেশ এবং দেশের বাইরে অনেক বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান শহর থেকে দূরত্বে অবস্থিত। তেমনিভাবে লিডিং ইউনিভার্সিটি  সিলেটের উপকণ্ঠে রাগীবনগরে নিরিবিলি পরিবেশে দক্ষ শিক্ষকমন্ডলী এবং সুন্দর অবকাঠামোর মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং সাফল্যে লিডিং ইউনিভার্সিটি আজ সুপ্রতিষ্ঠিত।"

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খান, পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ২য় ব্যাচের শিক্ষার্থী সাফিউদ্দিন চৌধুরী, সদস্য সচিব ১১তম ব্যাচের শিক্ষার্থী সুমন্ত গুপ্ত, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষক বর্তমানে ঢাকা কলেজের শিক্ষক শান্তনু হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক আওয়াল হোসেন প্রমুখ। বিকালে কালচারাল সেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ দীন, ভারপ্রাপ্ত প্রক্টর  মো: রাশেদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.