এনইইউবি প্রতিনিধি | ২৬ জানুয়ারী, ২০১৯
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) ‘ল স্টুডেন্ট ফোরামের’ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘Revisiting the subordinate civil judiciary in Bangladesh: Colonial practice intact?’ বিষয়ের উপর সকাল ১১ টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের সহকারী জেলা দায়রা জজ মো. ফরিদুজ্জামন।
আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নাঈম আলীমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, এনইইউবি আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, প্রভাষক গোলাম ফারুক রাসেল ও প্রভাষক মোঃ আবু সাঈদ মুন্না।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীগন এই সেমিনারে অংশগ্রহণ করেন।
কি-নোট স্পীকার মো. ফরিদ্জ্জুামান আলোচ্য বিষয়ের উপর চাকুরী ক্ষেত্রে তার বাস্তব অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান সেমিনারে উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সিনিয়র আইনজীবী ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম আইন বিষয়ের উপর অত্যন্ত প্রয়োজনীয় এ বিষয়টি উপস্থাপনের জন্য মো. ফরিদুজ্জামানকে ধন্যবাদ জানান এবং এই সেমিনার থেকে আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীগন অনেক উপকৃত হবেন বলে উল্লেখ করেন।
এনইইউবি আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈম আলীমুল হায়দার কি-নোট স্পিকার মোঃ ফরিদুজ্জামান, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।