শাবি প্রতিনিধি | ২৯ জানুয়ারী, ২০১৯
বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান, সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূইয়াসহ শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন জানান, রক্তদান একটি সমাজসেবামূলক কার্যক্রম। ছাত্রলীগ সব সময় এধরনের কার্যক্রম করে থাকে। রক্তদান কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত প্রদান করেছে। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।