Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবে ‘বিদ্যুৎ রনজন দত্ত স্মৃতি পাঠাগার’ উদ্বোধন

শাবি প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র উদ্যোগে ‘বিদ্যুৎ রনজন দত্ত স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এই পাঠাগারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, ‘সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জন্য এই সর্ম্পকিত বই নিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করা একটি প্রশংসনীয় উদ্যোগ।’ শাবি প্রেসক্লাব সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও সুনাম তাদের লেখনির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে এসময় তিনি মন্তব্য করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন, প্রধান প্রকৌশলী ইঞ্জি. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, বর্তমান সহ-সভাপতি রিফাত আল মামুন, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত বিদ্যুৎ রনজন দত্তের নামে পাঠাগারের এই নামকরণ করা হয়।  তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথমব্যাচের শিক্ষার্থী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.