Sylhet Today 24 PRINT

এনইইউবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘স্পিকার হান্ট’

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৯

এনইইউবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘স্পিকার হান্ট-২০১৯’  প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ।

এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা ও সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিনের সভাপতিত্বে উক্ত প্রতিযোগীতায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈম আলীমুল হায়দার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত রিকজা এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক মোঃ আবু সাঈদ মুন্না।

প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ নির্ধারিত বিষয়ের উপর তাদের বক্তব্য তুলে ধরেন এবং বিচারকবৃন্দ তাদের বক্তব্য যাচাই করে সেরা স্পিকার নির্বাচন করেন। প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগীতা আয়োজনের জন্য ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান এবং এর ফলে শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেক সু-বক্তা উঠে আসবেন বলে মন্তব্য করেন। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্ঠা শামিম আল আজিজ লেলিন  অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.