Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে শাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

শাবি প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৫

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অভিনন্দন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে এক আনন্দ মিছিল পরবর্তী সমাবেশ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।

ক্যাম্পাস সূত্র জানায়, মিছিলটি ক্যাম্পাসের ফুডকোর্ট চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

শাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ আকন্দ,সহ সভাপতি অঞ্জন রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ প্রমূখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.