Sylhet Today 24 PRINT

কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধির সাথে লিডিং ইউনিভার্সিটির আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৯

কানাডিয়ান হাই কমিশনের কাউন্সেলর (কমার্শিয়াল অ্যাফেয়ার্স) এন্ড সিনিয়র ট্রেড কমিশনার করিন পেটরিসর এবং ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ এর সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরীর সংক্ষিপ্ত সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় লিডিং ইউনিভার্সিটির উপচার্য  কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা বিষয়ে আলোচনা করা হয়।

কানাডিয়ান প্রতিনিধিদল আলোচনায় লিডিং ইউনিভার্সিটির সাথে সমঝোতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব বনমালী ভৌমিক এবং রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.