Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে শুভেচ্ছা জানালো সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে স্মারক উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন।

বুধবার  (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরীর হাতে স্মারক উপহার তুলে দেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান বিএসপি, এনডিসি, পিএসসি। একইসাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এই সেনা কর্মকর্তা।

এ সময়্য সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ হাফিজ আহমদ মজুমদার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও সাংসদ সাইফুজ্জামান শিখর, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.