এমসি কলেজে ‘শিবানন্দ পূজা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
এমসি কলেজ প্রতিনিধি | ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ‘শিবানন্দ পূজা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজের গণিত বিভাগের মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশ্বের প্রবীণতম মানুষ ১২৩ বৎসর বয়স্ক স্বামী শিবানন্দ।
এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক নন্দলাল শর্মা সম্পাদিত ‘শিবানন্দ পূজা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এমসি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদের সভাপতিত্বে ‘শিবানন্দ পূজা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকতা থেকে আগত অসীম কৃষ্ণ পাইন।
এমসি কলেজের গণিত বিভাগের প্রধান আনোয়ার হোসেন চৌধুরী’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বইয়ের উপর আলোচনা করেন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি সোম।
কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পালের সঞ্চালনায় প্রকাশনা উৎসবের অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক এমসি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক নন্দলাল শর্মা ও শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্র সিলেটের সম্পাদক মনোজবিকাশ দেরবায়।
সভাপতির বক্তব্যে অধাপক মো. সালেহ আহমদ বলেন, ‘মুরারিচাঁদ কলেজ স্বামী শিবানন্দের পদদূলিতে আজ ধন্য হয়েছে।’ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল, উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে ‘শিবানন্দ পূজা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে ভারত থেকে আগত অতিথিদের পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.