Sylhet Today 24 PRINT

এমসি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

এমসি কলেজ প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমসি কলেজের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা এমসি কলেজ ইউনিট।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা কলেজ অধ্যক্ষের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিসিএস সাধারণ শিক্ষা এমসি কলেজ ইউনিট সম্পাদক মোছাদ্দেক হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমসি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিলেট জেলা সভাপতি ও কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল আনাম রিয়াজ, এমসি কলেজ ইউনিট সভাপতি ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.