Sylhet Today 24 PRINT

সিকৃবিতে শিক্ষক সন্ধ্যা

সিকৃবি প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের বার্ষিক আনন্দানুষ্ঠান 'শিক্ষক সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষক সন্ধ্যার ১ম পর্বে আলোচনা সভায় শিক্ষক সমিতির বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার। 

শিক্ষক সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক সন্ধ্যা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ সিকৃবির সভাপতি ও শিক্ষক সন্ধ্যা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মিটু চৌধুরী। 

অনুষ্ঠানে শিক্ষকদের ইনডোর গেমস-এ বিজয়ী শিক্ষকদের হাতেও পুরষ্কার তুলে দেন উপাচার্য। 

২য় পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা।  অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক প্রফেসর ডা. জামাল উদ্দিন ভূঁইয়া এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. মৌসুমী পুরকায়স্থ এর সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তাদের পরিবারবর্গও এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র উপ-কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর ড. মো. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ছিলেন সহযোগী অধ্যাপক ডা. বাসির উদ্দিন আহম্মদ। নৈশ্যভোজের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.