Sylhet Today 24 PRINT

এমইউ’র রোভার স্কাউট ৪র্থ বার্ষিক ক্যাম্পের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৯

‘উজ্জ্বল সুন্দর দিন, রোভারিং প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৪র্থ বার্ষিক ক্যাম্পের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৪মার্চ) বিকাল সাড়ে ৩টায় সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ক্যাম্পের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা এবং সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী।

বার্ষিক ক্যাম্পের ডেপুটি চিফ হিসেবে আছেন এমইউ রোভার স্কাউট গ্রুপের আরএসএল (ভারপ্রাপ্ত) ও ইংরেজি বিভাগের প্রভাষক শামসুল ইসলাম এবং জিআরএসএল ও অ্যাডমিশন অফিসার চৌধুরী সাদিয়া লুৎফুর নাহার। ক্যাম্পের কনভেনার মো. মাসুদ রানা, ক্যাম্প কো-অর্ডিনেটর নাজিয়া হাসান নিসা এবং ক্যাম্প ডিরেক্টর হিসেবে আছেন মাহেদি হাসান ও সুষ্মিতা রয় প্রপা।

তিন দিনব্যাপী এই ক্যাম্পে তাঁবু বাস, মহা তাঁবু জলসাসহ স্কাউটের সংশ্লিষ্ট সিলেবাস পূর্ণ করবেন স্কাউট সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.