Sylhet Today 24 PRINT

এনইইউবিতে ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বিবিএ ড্রিমক্রাশারস

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘রাহী স্মৃতি আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টে-২০১৯’ এর চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের দল বিবিএ ড্রিমক্রাশারস।

বুধবার বিকেল ৩টায় এমসি কলেজ স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল সিএসই এক্স্রপ্রেসকে ৯ উইকেটে পরাজিত করে বিবিএ ড্রিমক্রাশারস দল এ বিজয় অর্জন করে।

১৪ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সিএসই এক্সপ্রেস দল সবকটি উইকেট হারিয়ে ৭৮রান সংগ্রহ করে জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে বিবিএ ড্রিমক্রাশারস দল কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিবিএ ড্রিমক্রাশারস দলের তানভীর এবং ম্যাচ অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন সিএসই এক্সপ্রেস দলের অয়ন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরণ করেন। এ ছাড়াও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষকরাও এ ফাইনাল খেলা উপভোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.