Sylhet Today 24 PRINT

সিকৃবির সব ক্লাস পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০১৯

বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আদনান নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবির)-এর জনসংযোগ শাখার সহকারী পরিচালক ফয়সাল খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় নিহত হন সিকৃবি'র বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের ছাত্র ওয়াসিম। শিক্ষার্থীদের অভিযোগ, চালকের সহযোগি চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ওয়াসিমকে হত্যা করে।

এই অভিযোগে শনিবার রাতে ওসমানী মেডিকেল, কদমতলী বাস টার্মনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বিক্ষোভ করে সিকৃবির শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রোববার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে ওয়াসিমের গ্রামের বাড়িতে তাঁর জানাজা অনুষঠিত হবে। জানাযার পর আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.