Sylhet Today 24 PRINT

শাবি প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

শাবি প্রতিনিধি |  ১৩ মে, ২০১৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (১৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমাদের ধর্মের মহান শিক্ষাগুলো কাজে লাগালে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দীপু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ইফতারে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.