Sylhet Today 24 PRINT

শাবিতে সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ

শাবি প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া বলেন, পরিবেশের গুরুত্বপূর্ন অংশ হচ্ছে গাছ। গাছের কোন বিকল্প নেই। গাছ মানুষের পরম বন্ধু। বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ রাশেদ তালুকদার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নিয়াজ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেন্দ্র চন্দ্র দাস, রবিউল ইসলাম জুয়েল, সিরাজুল ইসলাম উজ্জল, আলী আহসান হাবিব, ছাত্রলীগ নেতা বিজিত লাল দাস, সোলেমান খান, সুরঞ্জিত তালুকদার, শংকর বৈষ্ণব, স্বদেশ দাস প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.