Sylhet Today 24 PRINT

রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা, নিরাপত্তারক্ষী আহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৯

রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যাংকের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নিরাপত্তারক্ষীর নাম লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের দরজা ভেঙ্গে ফেলে এবং প্রহরী লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

প্রহরীর মৃত্যু হয়েছে ভেবে এক ব্যক্তি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে। কিন্তু, তা ভাঙতে ব্যর্থ হয়ে সেই ব্যক্তি সেখান থেকে চলে আসে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.