Sylhet Today 24 PRINT

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু ২৪ আগস্ট থেকে

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ২৪ আগস্ট সোমবার শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৮৯টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় সর্বমোট ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে অংশ নেবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.