Sylhet Today 24 PRINT

এক চতুর্থাংশ জিপিএ-৫ই এমসি কলেজের দখলে

সিলেট শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০১৯

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার সিলেট শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। যার এক চতুর্থাংশই রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থীদের দখলে।

এ বছর এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪শ’ ২১ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ২শ’ ৫৮ জন পেয়েছে জিপিএ-৫।

জিপিএ-৫ প্রাপ্তিতে শতবর্ষের প্রাচীন এই বিদ্যাপীঠটি এগিয়ে থাকলেও গতবারের তুলনায় এবার এখানে পাশের হার কমেছে।

এমসি কলেজে গত বছর পাশের হার ছিল ৯৯.১৯ শতাংশ। তবে এ বছর দশমিক ৩৮ শতাংশ কমে ৯৮.৮১ শতাংশ হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় এমসি কলেজ থেকে ৪২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩০৭ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রী ছিল। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৪১৬ জন।

এবারের ফলাফল সম্পর্কে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ বলেন,  আমাদের ছেলেমেয়েরা অনেক ভাল ফলাফল করেছে। ভবিষ্যতে এটি আরও ভাল হবে বলে আমি আশাবাদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.