Sylhet Today 24 PRINT

সাস্ট ক্লাবের সভাপতি কামরুল, সম্পাদক রিন্টু

শাবি প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন সংগঠন ‘সাস্ট ক্লাব' এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকাস্থ মিরপুরের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে এ ভোটগ্রহণ হয় এবং রাত ১০টায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. ফরহাদ সিদ্দিক।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে ব্যারিস্টার মোহাম্মদ কাওছার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহ মো. হামজা আনোয়ার, কোষাধ্যক্ষ পদে খলিলুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মাসউদুর রহমান, ড. মোহাম্মদ এ এস আরফিন খান, নূরে আলম মিল্টন, ফাতেমা জেরিন ফারহানা, শমসের রাসেল ও মোশাররফ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.