Sylhet Today 24 PRINT

পকেটে থাকা আগ্নেয়াস্ত্রে ঢাবিতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত নেতা মেশকাত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

শনিবার (২০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের হাতে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে ওই নেতা আহত হন। পরে আহত ওই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হল সংসদের সহ-সভাপতি মারিয়ান জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হলে প্রবেশের সময় গেটের সামনে দেখি মেশকাতের পা থেকে রক্ত ঝরছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

ওই নেতা নিজেই তার পায়ে গুলি করেছেন বলে জানান হল সংসদের এ নেতা। তবে গুলি করার কারণ তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাবু জানান, গুলিবিদ্ধ একজন নেতাকে জরুরি বিভাগে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.