Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার শাবি ক্যারিয়ার ক্লাবের জব ফেস্ট

শাবি প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব (সাস্টসিসি) এর উদ্যোগে দুই দিনব্যাপী 'জব ফেস্ট সিজন-৩' এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে দুই দিনব্যাপী এ জব ফেস্ট অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ জুলাই) রাত ১২ টার মধ্যে সকল চাকুরিপ্রত্যাশীদের চাহিদা অনুযায়ী ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে সিভি জমা দেয়ার আহবান করা হয়েছে।

আগামীকাল (২৫ জুলাই) বৃহস্পতিবার আবেদনকারীদের প্রাথমিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এছাড়াও চাকুরিপ্রত্যাশীরা সরাসরি 'জব ফেস্টে' সিভি জমা দিতে পারবেন বলে সাইটে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এবারের 'জব ফেস্ট সিজন-৩ 'তে ২০টির অধিক কোম্পানি অংশ নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.