Sylhet Today 24 PRINT

সিকৃবিতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ২৪ আগস্ট, ২০১৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিকৃবির বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব, ও রেজিস্ট্রার।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃৃহিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের অনুমোদিত কারিকুলামের আলোকে সিলেবাস প্রণয়ন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.