Sylhet Today 24 PRINT

এনইইউবি জার্নালের মোড়ক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর গবেষণা প্রবন্ধ এনইইউবি জার্নাল, ভলিউম-৩, জুন ২০১৮ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জার্নালের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের গবেষণালব্ধ জ্ঞানের প্রতিফলন এই জার্নালের প্রবন্ধসমূহে প্রকাশিত হয়েছে যা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি সফলভাবে জার্নালটি প্রকাশ করায় এনইইউবি জার্নাল কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.