Sylhet Today 24 PRINT

এন.ই.ইউ.বি ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৯

নর্থ ইষ্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৭ম আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বিতর্ক  প্রতিযোগিতার  ফাইনালে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হয়। ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ সংবাদ প্রাপ্তির মাধ্যম হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান সমর্থন করে না।’

প্রতিযোগিতায় সরকারি দল কম্পিউটার সাইন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগ জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়, এবং বিরোধী দল আইন ও বিচার বিভাগ রানার্স আপ হয়। বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সরকার দলীয় মন্ত্রী মুসা আহমেদ তুহেল।  

সরকারি দলের বিতার্কিক ছিলেন মুসা আহমেদ, আনিকা আমান এবং রুবাইয়াত বিনতে ওয়াহিদ।  বিরোধী দলের বিতার্কিক ছিলেন মাজহার বিন আজহার, হাবিব আহমেদ এবং হাসান জোয়ারদার।

বিতর্কে  স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনইইউবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন। বিচারকের দায়িত্ব পালন করেন সাস্ট স্কুল অফ ডিবেটের সভাপতি ত্রিদিপ সেন, সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি রেদোয়ান আহমেদ ও সহসভাপতি ইমদাদুল হক।

বিতর্ক শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী । 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্যে এনইইউবি ডিবেটিং সোসাইটিকে  অভিনন্দন এবং ডিবেটিং সোসাইটি আগামী দিনগুলোতে যেন তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এপ্লাইড সোসিওলজি বিভাগের প্রধান তানভীর আহমেদ চৌধুরী ,কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান নওশাদ সজীব , এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা মো. মিজানুর রহমান, আইন ও বিচার বিভাগের প্রভাষক আবু সাঈদ মুন্না।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.