Sylhet Today 24 PRINT

ঈদের ছুটির পর খুলেছে শাবি

শাবি প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম আজ(রোববার) থেকে শুরু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) শাবিপ্রবি’র রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয় ২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও ৬ আগস্ট থেকে সব অফিসিয়াল কার্যক্রম বন্ধ ছিল। ১৮ আগস্ট থেকে সব ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

এছাড়া ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলা বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৭ আগস্ট সকালে তা খুলে দেওয়া হয়েছে।  

এদিকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.