Sylhet Today 24 PRINT

শাবি\'র ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর, ৩৫ সদস্যের কমিটি

শাবি প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

এ সভায় ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্কুল অব এগ্রিকালচারাল এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করা হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আগামীকাল থেকে আমরা ভর্তি পরীক্ষার মুল কাজ শুরু করব। আমি ইতিমধ্যে সদস্য সচিবেরর সাথে আলাপ করেছি। আগামীকাল কমিটির সদস্যরা বসে পরীক্ষার সময়সূচী ঠিক করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.