Sylhet Today 24 PRINT

রাবিতে মোবাইল চুরির অভিযোগে ৩ শিক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি |  ১০ সেপ্টেম্বর, ২০১৯

মোবাইল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসিব হাসান, রাষ্ট্র বিজ্ঞানের নাইমুর রহমান শুভ, লোকপ্রশাসনের আব্দুল মারুফ। তারা তিনজনই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী হলেন, সোয়েব।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হল থেকে মঙ্গলবার সকালে সোয়েবের ফোন চুরি হয়ে যায়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার ফোন উদ্ধার করে দেয়। চোর সন্দেহে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন তারা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ফোন চুরির অভিযোগে তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা তাদেরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.