রাবি প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর, ২০১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনকালে বহিরাগতসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলমাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশে দেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সান্ধ্যকোর্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন খানম ও বহিরাগত জিন্নাত।
প্রক্টর লুৎফর রহমান বলেন, শেখ রাসেল স্কুল মাঠের পশ্চিম দিকে গাঁজা সেবন করছে এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হই। উপস্থিতি টের পেয়ে তারা গাঁজার পুটলি ফেলে দেয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর তিনজনকে পুলিশে দিয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।