Sylhet Today 24 PRINT

শাবির চার আবাসিক হলে প্রভোস্ট নিয়োগ

শাবি প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। তাদের প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহসিন আজিজ খান (শাহপরাণ হল), বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য (সৈয়দ মুজতবা আলী হল), সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন (প্রথম ছাত্রী হল) এবং ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক শরিফা ইয়াসমিন (বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল)।

বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়ার বিষয়টি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া নিশ্চিত করে বলেন, এদের প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.