Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রাজিন সালেহকে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় রাজিন সালেহকে অভিনন্দন জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

রাজিন সালেহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সহকারী পরিচালক (ক্রীড়া) হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে সিলেট বিভাগীয় প্রধান কোচ করেছে বিসিবি।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এক অভিনন্দন বার্তায় বলেন, রাজিন সালেহের হাত ধরে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগীয় ক্রিকেট দল সাফল্য লাভ করবে, এমনটাই প্রত্যাশা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে রাজিন সালেহকে সংবর্ধনা দেয় এমইউ স্পোর্টস ক্লাব। এ সময় ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মীর আজিম ফেরদৌস জয়, বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক মেহদী মাহবুবসহ ক্লাবের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.