Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে আন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৯

লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে দুইদিন ব্যাপী আন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলন  শুরু হচ্ছে  শুক্রবার (১৮ অক্টোবর)। আন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলনে  ৩টি কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সম্মেলনে মহাসচিবের দায়িত্ব পালন করবেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ। লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘের উপদেষ্টা তাহরিমা চৌধুরী জান্নাত সংস্থাটির বেশ ক’টি সম্মেলন সফল ভাবে সম্পন্ন করেছেন।

এ বছর থেকে সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আইন বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন। ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম জকির নেতৃত্বে এই সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.