Sylhet Today 24 PRINT

শাবিতে ৩ দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

শাবি প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি )অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (এসইউডিএস) এর উদ্যোগে ৩ দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার ( ১৯ অক্টোবর ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

১ম দিন শনিবার ( ১৯ অক্টোবর )রাত ৮টা পর্যন্ত প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা চলবে।

২য় দিন (২০ অক্টোবর) সেমিফাইনাল রাউন্ড ও সর্বশেষ ৩য় দিন (২১ অক্টোবর)ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। পরে একই স্থানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এবারের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৪ টি দল অংশগ্রহণ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.