Sylhet Today 24 PRINT

স্পিকার্স হান্টে রানারআপ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিথি

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত ‘স্পির্কাস হান্ট ৩.০’ প্রতিযোগিতায় ১ম রানারআপ হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আফনান সেলিম মিথি।

রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। শাবির স্পিকার্স ক্লাব (এসইউএসসি) এই প্রতিযোগিতার আয়োজন করে।

জনসংযোগ শাখা জানায়, আফনান সেলিম মিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) ৪১তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স’র নির্বাহী সদস্য। স্পিকার্স হান্টে ১ম রানারআপ হয়ে সনদপত্র, ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছেন মিথি।

এদিকে, স্পিকার্স হান্টে ১ম রানারআপ হওয়ায় মিথিকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.